1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ৩৩টি প্রতিষ্ঠানে ৩৪ লাখ টাকার চেক বিতরণ করলেন জেলা পরিষদের প্রশাসক

মোঃ আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, বগুড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে বিপুল অঙ্কের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন, ২০২৬) বগুড়া জেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৩টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৩৪ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

​জেলা পরিষদের এমন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ।

​চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, “বিএনপি সরকার গঠনের পর দেশজুড়ে যে অভূতপূর্ব উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, তার ছোঁয়া লেগেছে পুণ্ড্রবর্ধনের ঐতিহাসিক নগরী বগুড়াতেও। বর্তমান সরকার সবসময় মানুষের কল্যাণে এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই বিএনপি জনগণের সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

​তিনি দেশের এই চলমান অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সকল সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক এবং প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল অজিদসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ।

​অনুষ্ঠান শেষে উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের এই সময়োপযোগী ও উদার অনুদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সামাজিক ও ধর্মীয় অবকাঠামোগত উন্নয়নে এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে

বগুড়ায় ৩৩টি প্রতিষ্ঠানে ৩৪ লাখ টাকার চেক বিতরণ করলেন জেলা পরিষদের প্রশাসক

আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬