1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, অভিযুক্ত গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা

মোঃ হারুন অর রশিদ মহাদেব পুর নওগাঁ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু রাইহানকে আটক করে। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাকে সাজা প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশ জানায়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, অভিযুক্ত গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা

আপডেট সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬