1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রজন্ম গড়ার কারিগরকে ব্যতিক্রমী সম্মান, অশ্রুসিক্ত বিদায় ঈশ্বরগঞ্জে

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠই দেন না, গড়ে তোলেন একটি প্রজন্ম। সেই প্রজন্ম গড়ার কারিগরকে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ব্যতিক্রমী বিদায় জানালেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। পুষ্পসজ্জিত গাড়িতে প্রধান শিক্ষককে বিদায় জানানোর আবেগঘন দৃশ্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়।

মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হকের অবসর উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সংবর্ধনা জানান সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বিদায় জানান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. ইলিয়াস।

তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার এবং ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে উদ্দেশ করে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাইকা হোসেন তুর্জা এবং সহকারী শিক্ষক ফয়সল আহমেদ। মানপত্র পাঠের সময় অনেক শিক্ষার্থী আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হয়ে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, “একজন শিক্ষক কখনোই অবসরে যান না। চাকরির মেয়াদ শেষ হলেও একজন আদর্শ শিক্ষকের শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আজমুল হক স্যার তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

বক্তারা বলেন, আজমুল হক শুধু একজন প্রধান শিক্ষক ছিলেন না; তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পরামর্শদাতা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বিদ্যালয় ও সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় নেন আজমুল হক। তাঁকে একনজর দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন স্থানীয়রা। বিদায়ের সেই মুহূর্তে অনেকের চোখে ছিল অশ্রু, আর মুখে ছিল একজন প্রিয় শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

প্রজন্ম গড়ার কারিগরকে ব্যতিক্রমী সম্মান, অশ্রুসিক্ত বিদায় ঈশ্বরগঞ্জে

আপডেট সময় : ০৪:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬