1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো সোহাগ মিয়া, গোবিপ্রবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। রজতজয়ন্তীর এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। ৮ জুলাই (আজ) সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
​ঐতিহাসিক এই দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর ৯টা ৩৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটে ক্যাম্পাস জুড়ে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও সকাল ১০টায় কেক কাটা এবং ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
​এবারের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
​রজতজয়ন্তীর এই আনন্দকে আরও প্রাণবন্ত করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শহীদ মিনার, প্রধান ফটকসহ অভ্যন্তরীণ সড়কগুলোকে রঙিন আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুন ও নান্দনিক তোরণ দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যার আলো জ্বলে উঠতেই পুরো ক্যাম্পাস এক অপরূপ রূপ ধারণ করছে, যা উৎসবের আবহকে আরও বাড়িয়ে দিচ্ছে।
​ক্যাম্পাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বইছে উৎসবের হাওয়া। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা রজতজয়ন্তীর বিভিন্ন মুহূর্ত ও স্মৃতিচারণ শেয়ার করছেন। শিক্ষার্থীদের মতে, এই রজতজয়ন্তী কেবল একটি উৎসব নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, ঐতিহ্য ও গৌরবের এক অনন্য প্রতীক। এই আয়োজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে তুলবে।
​বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রজতজয়ন্তীর সকল কর্মসূচি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা গোবিপ্রবি এই রজতজয়ন্তী উদযাপনের মাধ্যমে নতুন উদ্যমে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬