1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রদর্শনীতেই প্রশংসায় ভাসছে নোলানের ‘দ্য ওডিসি

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম প্রদর্শনীতেই প্রশংসায় ভাসছে নোলানের ‘দ্য ওডিসি’, সমালোচকদের চোখে আরেক ‘মাইলফলক’

হলিউডের অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ প্রথমবারের মতো চলচ্চিত্র সাংবাদিকদের সামনে প্রদর্শিত হয়েছে। হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমা দেখে সমালোচকেরা একে নোলানের ক্যারিয়ারের আরেকটি ‘মাইলফলক সৃষ্টি’ এবং ‘অনবদ্য নির্মাণ’ হিসেবে অভিহিত করেছেন। মুক্তির আগেই ছবিটি বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা।

চলচ্চিত্রবিষয়ক প্রভাবশালী গণমাধ্যমগুলোর সমালোচকেরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। কলিডার-এর পেরি নেমিরফ ‘দ্য ওডিসি’কে ‘সিনেমার এক মহাকাব্যিক ভোজ’ বলে উল্লেখ করে বলেন, হোমারের মহাকাব্যকে নোলান তার স্বকীয় নির্মাণশৈলীতে এমনভাবে পর্দায় তুলে ধরেছেন, যা অন্য কোনো পরিচালকের পক্ষে সম্ভব হতো না।

অন্যদিকে ভ্যারাইটি-এর জ্যাক ট্যাং ছবিটিকে ‘বিস্ময়কর ও দুর্দান্ত মহাকাব্য’ হিসেবে বর্ণনা করেছেন। ফ্যানড্যাঙ্গো-এর এরিক ডেভিসের মতে, এটি আমাদের সময়ের অন্যতম সেরা নির্মাতা নোলানের ক্যারিয়ারের ‘মুকুটমণি’ হয়ে উঠতে পারে।

সিনেমায় কিংবদন্তি গ্রিক বীর ওডেসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। সমালোচকদের মতে, এটি তার অভিনয়জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স। ট্রোজান যুদ্ধ শেষে স্ত্রী পেনেলোপি (অ্যান হ্যাথাওয়ে) ও পুত্র টেলেমেকাস (টম হল্যান্ড)-এর কাছে ফিরে আসার দীর্ঘ, বিপদসংকুল যাত্রাই ছবির মূল কাহিনি। খলচরিত্রে রবার্ট প্যাটিনসন ও জন লেগুইজামোর অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া ছবিতে জেন্ডায়া, লুপিটা নিয়ং’ও এবং শার্লিজ থেরনসহ তারকাবহুল অভিনয়শিল্পীদের সমাবেশ রয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও ‘দ্য ওডিসি’ ইতিহাস গড়েছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। গত বছর টানা ৯১ দিন শুটিং করে প্রায় ২০ লাখ ফুটেরও বেশি ফিল্ম ব্যবহার করেছেন নোলান।

এই মহাকাব্যকে বড় পর্দায় আনার বিষয়ে নোলান আগে জানিয়েছিলেন, আধুনিক আইম্যাক্স প্রযুক্তি ও বড় বাজেটের মাধ্যমে প্রাচীন এই পৌরাণিক কাহিনিকে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের এক অনন্য সুযোগ তিনি দেখেছিলেন।

ইউনিভার্সাল পিকচার্স প্রযোজিত ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: ভ্যারাইটি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

প্রথম প্রদর্শনীতেই প্রশংসায় ভাসছে নোলানের ‘দ্য ওডিসি

আপডেট সময় : ০৪:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬