1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পরিবেশ দিবসের আলোচনায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া, ৯ জুলাই, ২০২৬ :
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘পরিবেশ সুরক্ষায় আমাদের নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের পাড়া এবং মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই সামগ্রিকভাবে শহর, জেলা এবং পুরো দেশকে দূষণমুক্ত রাখা সম্ভব।’

পরিবেশ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা প্রশাসক উল্লেখ করেন, ১৯৬৮ সালে সুইডেন সরকারের উদ্যোগে জাতিসংঘে চিঠি প্রেরণের মাধ্যমে পরিবেশ দূষণের বিষয়টি বৈশ্বিক আলোচনায় আসে। পরবর্তীতে ১৯৭২ সালে স্টকহোম সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি নিয়মিতভাবে উদযাপিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে দূরদর্শী পরিকল্পনা নেয়া হয়েছে, তা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ। তবে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনায় অন্ততপক্ষে একটি করে হলেও ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। একটি সবুজ গাছ আমাদের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন সরবরাহ করবে বলে তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘মানুষের অনিয়ন্ত্রিত ও বিলাসী জীবনযাত্রার কারণে পাহাড় কাটা, নদী-সাগরের গতিপথ রুদ্ধ করা এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলশ্রুতিতে ঝড়, বন্যা ও দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে।’

পরিবেশ রক্ষায় তিনি প্রতিটি ঘরে ঘরে গাছ লাগানো, খাল খনন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

বগুড়ায় পরিবেশ দিবসের আলোচনায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ

আপডেট সময় : ১০:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬