1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ, আজ সন্ধ্যায় এমপি হিসেবে শপথ

নাজিম উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। একই সঙ্গে হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সব ধরনের আইনগত বাধা দূর হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে চূড়ান্ত রায় দেন। এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেছিলেন।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

রায় ঘোষণার পরপরই নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করে। এর মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তাঁর শপথ গ্রহণের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়।
এর আগে প্রার্থিতা বাতিল সংক্রান্ত একটি রিট মামলার কারণে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণ স্থগিত ছিল।

সর্বশেষ হাইকোর্টের রায়ের মাধ্যমে সেই জটিলতার অবসান হওয়ায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আর কোনো আইনগত বাধা থাকল না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সরোয়ার আলমগীর বিজয়ী হন। তবে প্রার্থিতা নিয়ে দায়ের হওয়া রিটের কারণে তাঁর গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ দীর্ঘদিন আটকে ছিল।

হাইকোর্টের সর্বশেষ রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ, আজ সন্ধ্যায় এমপি হিসেবে শপথ

আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬