1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এ বৃত্তির আওতায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

সৌদি আরবের রয়্যাল দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল ২০২৬ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা studyinsaudi.moe.gov.sa ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।বৃত্তিসংক্রান্ত যে-কোনো তথ্যের জন্য সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগকৃত লিয়াজোঁ অফিসার মোহাম্মদ বিন সাঈদ আল-যাহরানির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য আগ্রহী শিক্ষার্থীরা studyksa.inq@moe.gov এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও বোর্ডকেও অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে

আপডেট সময় : ০৭:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬