বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক গৃহবধূ পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মাণ করেন
ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। কেউ জানতে চাচ্ছেন নির্মাণ কৌশল, আবার কেউ ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউটিউব থেকে অনুপ্রেরণা ব্যতিক্রমী এই বাড়ির নির্মাতা দুপচাঁচিয়ার শাহারপুকুর এলাকার বাসিন্দা টুম্পা আক্তার (৩০)। তিনি একজন গৃহিণী। তিনি ৪২ হাজার পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করে ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই বাড়িটি এখন স্থানীয়ভাবে পরিচিত “বোতল বাড়ি” নামে।
থেমে থেমে কাজ করার কারণে ১ হাজার ৫০০ বর্গফুটের এই প্রথম তলার নির্মাণকাজ শেষ করতে সময় লেগেছে প্রায় আট থেকে নয় মাস । জমিসহ পুরো বাড়িটি নির্মাণে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা।এরপর দ্বিতীয় তলা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি, যেখানে আরও প্রায় ২৫ হাজার বোতলের প্রয়োজন হবে। নির্মাতার দাবি, একই আয়তনের ইটের বাড়ি নির্মাণের তুলনায় এই ব্যয় প্রায় অর্ধেক।
টুম্পা আক্তার জানান, কয়েক মাস আগে ইউটিউবে বিদেশের বিভিন্ন দেশে প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত পরিবেশবান্ধব বাড়ির ভিডিও দেখেন তিনি এই বাড়ি নির্মাণ করেন।
তিনি আরো বলেন, মানুষ যেসব জিনিসকে আজ আবর্জনা মনে করে ফেলে দিচ্ছে, সঠিক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সেগুলোকে পরিবেশ রক্ষায় মূল্যবান সম্পদে পরিণত করা সম্ভব।
এরপর তিনি ঢাকার এক সিভিল ইঞ্জিনিয়ারের (বান্ধবীর স্বামী) সঙ্গে পরামর্শ করে নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করেন।






















