1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের তিন সিনেমা

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি। অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এর ১৭তম আসরে একসঙ্গে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য এই উৎসবে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে প্রতিযোগিতা করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’।

একই বিভাগে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’, এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’-ও মনোনয়ন পেয়েছে। তবে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি—তিনটি—চলচ্চিত্র নিয়ে এই বিভাগে প্রতিনিধিত্ব করছে, যা দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

এদিকে, উৎসবের বিশেষ আয়োজনে উদযাপন করা হবে বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘লগান’-এর ২৫ বছর পূর্তি। অনুষ্ঠানে অংশ নেবেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান। ইতোমধ্যে তিনি তার সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাটকে সঙ্গে নিয়ে মেলবোর্নে পৌঁছেছেন।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের শুরুতে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল। সেখানে ‘রইদ’, ‘দিলুপি’ এবং রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ প্রদর্শিত হয়। পরে ‘মাস্টার’ উৎসবের বিগ স্ক্রিন বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সাফল্য বয়ে আনে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের তিন সিনেমা

আপডেট সময় : ০৫:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬