1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রয়োজনীয় সিজারিয়ান কমিয়ে স্বাভাবিক প্রসবে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসব বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানবিক সংকটাপন্ন পরিস্থিতিতে খেলাধুলা, শিক্ষা ও দক্ষতা টিকিয়ে রাখা (স্প্ল্যাশ)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ানের কারণে অনেক নবজাতক জন্মের পরপরই মায়ের শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ শালদুধই নবজাতকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক পুষ্টির উৎস। তাই সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে হবে।

তিনি জানান, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী থাকবেন, যারা কেয়ারগিভার ও মিডওয়াইফ হিসেবে গর্ভবতী নারীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

মন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণ, জেলা ও উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদারে সরকার কাজ করছে।

তিনি বলেন, শিশু ও তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

অপ্রয়োজনীয় সিজারিয়ান কমিয়ে স্বাভাবিক প্রসবে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬