1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর ইতিহাস

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বসংগীতের কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির প্রায় তিন মাসের মধ্যেই সিনেমাটির আয় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়িয়েছে, যা এটিকে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক বা জীবনীভিত্তিক চলচ্চিত্রে পরিণত করেছে।

অ্যান্টোনি ফুকা পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে আসছে এবং একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে।

প্রথমে ‘মাইকেল’ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-এর ৯১১ মিলিয়ন ডলারের আয় অতিক্রম করে। পরে এটি ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর ৯৭৭ মিলিয়ন ডলারের রেকর্ডও ছাড়িয়ে যায়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কোনো স্বাধীন (ইন্ডিপেনডেন্ট) স্টুডিওর নির্মিত ও পরিবেশিত প্রথম চলচ্চিত্র হিসেবে ১ বিলিয়ন ডলার আয় করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ‘মাইকেল’। শুরুতে একাধিক বড় স্টুডিও প্রকল্পটিতে বিনিয়োগে আগ্রহ না দেখালেও লায়ন্সগেট ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করে। সেই ঝুঁকিই শেষ পর্যন্ত বিশাল বাণিজ্যিক সাফল্যে রূপ নেয়।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। রিভিউ ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ সমালোচকদের দেওয়া রেটিং ৪০ শতাংশ হলেও দর্শক রেটিং ৯৭ শতাংশ।

এদিকে মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে ‘মাইকেল’, যা কোনো মিউজিক্যাল বায়োপিকের জন্য সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড আয়ের রেকর্ড। আর সেই ধারাবাহিক সাফল্য ধরে রেখে এখন ১ বিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর ইতিহাস

আপডেট সময় : ০৬:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬