অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল রংপুর জেলা পরিষদ
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়নে অতিবৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল নয়টায় মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রংপুর জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। জেলা পরিষদ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুর নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর জামান শাহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অতিবৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মোঃ মুন্না মিয়া
পীরগঞ্জ, রংপুর।
তাংঃ ১৫ জুলাই/২০২৬






















