1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পরিবহন ও মেরিটাইম খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এ খাতে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের বিনিয়োগ ভবনে সফররত সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ-এর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিডা, পিপিপিএ এবং বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগ সৌদি আরবের উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সৌদি প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগে সহায়তা দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্কের মতো খাতে সৌদি আরবের আগ্রহ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এছাড়া আর্থিক সেবা খাতেও সৌদি বিনিয়োগকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সম্ভাবনাময় বিনিয়োগের সুযোগ সম্পর্কে সৌদি কোম্পানিগুলোকে অবহিত করতে এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ আলোচনা এগিয়ে নিতে ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বিডা। এ সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশের পরিবহন ও মেরিটাইম খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬