1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালেন্দ্র শাহকে ‘নেপালি হিটলার’ আখ্যা

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহের শাসনপদ্ধতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে আখ্যা দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের (উচ্চকক্ষ) সদস্য মহন্ত ঠাকুর।

বুধবার জাতীয় পরিষদের এক অধিবেশনে জনতা সমাজবাদী পার্টির (জেএসপি) এই সংসদ সদস্য অভিযোগ করেন, বালেন শাহের নেতৃত্বাধীন প্রশাসন অদক্ষ ও অকার্যকরভাবে দেশ পরিচালনা করছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার দাবি, সরকারের কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

মহন্ত ঠাকুর বলেন, বর্তমান প্রশাসন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদচ্যুত করে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ ও বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি অভিযোগ করেন, বেসরকারি স্কুল ও নার্সিং হোমগুলোর ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণমূলক নীতি লাখো শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া ট্রেড ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন মহন্ত ঠাকুর। তার ভাষ্য, প্রশাসন এসব সংগঠন বিলুপ্ত করার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রমেও হস্তক্ষেপ করছে।

সরকারের বিরুদ্ধে একনায়কতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যা বলছেন, সেটাই যেন আইন হয়ে যাচ্ছে। এভাবে দেশকে একটি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তবে মহন্ত ঠাকুরের এসব অভিযোগের বিষয়ে নেপাল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: এএনআই

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

বালেন্দ্র শাহকে ‘নেপালি হিটলার’ আখ্যা

আপডেট সময় : ০৫:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬