1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্বাবুয়ে সফরে হতাশাজনক টেস্ট ও ওয়ানডে সিরিজের পর শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।

রবিবার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ব্রায়ান বেনেট খেলেন ৪৭ রানের কার্যকর ইনিংস।

ইনিংসের শুরুতে একটি উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন বেনেট ও মায়ার্স। ৩৮ বলে ৪৭ রান করে বেনেট বিদায় নিলেও ৫৩ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলেন মায়ার্স। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে স্বাগতিকরা বড় সংগ্রহ গড়তে পারেনি।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। ইমন ২৪ রান করে আউট হলেও তৃতীয় উইকেটে অধিনায়ক তাওহীদ হৃদয়ের সঙ্গে ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তানজিদ। হৃদয় ১৯ বলে ২৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দলের জয়ের ভিত গড়ে দেন তানজিদ।

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলে এক রান নেওয়ার পর দ্বিতীয় বলে মোসাদ্দেক হোসেন এবং পরের বলে মোহাম্মদ সাইফউদ্দিন আউট হলে ম্যাচে নাটকীয়তা তৈরি হয়।

তবে শেষ তিন বলে ৪ রান প্রয়োজন থাকতেই ব্যাট হাতে নেমে শেখ মেহেদী হাসান বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। অন্যপ্রান্তে ৬৫ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।

এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে সফর শেষ করল বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে পরাজয়ের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে শেষ পর্যন্ত স্বস্তির হাসি নিয়েই জিম্বাবুয়ে সফর শেষ করল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬