তানোরে উপকারভোগীদের মাঝে এমপি মজিবুরের এডিপির উন্নয়ন সহায়তা প্রদান
রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)উন্নয়ন সহায়তার আওতায় উপকারভোগীদের মাঝে সিলিং ফ্যান,ঢেউ টিন, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।জানা গেছে,চলতি মাসের(১৯জুলাই) রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময়, তানোর উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জাময়াতে ইসলামী আমির মো. আলমগীর হোসেন,তানোর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল ডিএম আক্কাস আলী, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.মাসুদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, এলজিইডির উপসহকারী প্রকৌশলী শাহিন সালাম, তানোর পৌরসভার মেয়র প্রার্থী মো. মাহবুব রহমান চৌধুরী,তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আফজাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নির্বাচিত উপকারভোগীদের হাতে সিলিং ফ্যান, চেয়ার, টেবিল ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান উপকারভোগীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
























