নওগাঁয় ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাণীনগর থানা পুলিশ ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রাণীনগর থানার এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সজীব চন্দ্র দেবনাথ (২০), পিতা- শ্রী অসিত চন্দ্র দেবনাথ, গ্রাম- করজগ্রাম, থানা- রাণীনগর, জেলা- নওগাঁকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে সাক্ষীদের উপস্থিতিতে ৬০ (ষাট) পিস ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি Honda Dream 110 সিসি মোটরসাইকেল এবং একটি Symphony BL-132 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় মামলা নং-১৬, তারিখ ১৭ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























