1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা, রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবক মো. ইলিয়াস খান (২৬) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কালিঞ্জা গ্রামের মৃত মোমিন খাঁনের ছেলে মো. সোহেল রানা (৩৮) এবং মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. রাসেল শেখ (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইলিয়াস খান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে রায়গঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ইলিয়াস খান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

মো. ছাইদুল ইসলাম (আবির)
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৫:৪০ অপরাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা, রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৫:৪০ অপরাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬