1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি আসল, দাবি রিউমর স্ক্যানারের

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ভিডিওটি আসল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

রিউমর স্ক্যানার জানায়, গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ে। তবে তাদের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই-নির্মিত নয়, বরং এটি বাস্তব ভিডিও।

প্রতিষ্ঠানটির অনুসন্ধান অনুযায়ী, ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো দৃশ্যগত অসামঞ্জস্য পাওয়া যায়নি। একই সঙ্গে ভিডিওটির অডিওতেও কোনো ধরনের অসংগতি শনাক্ত হয়নি। ভিডিওর বিভিন্ন উপাদান পৃথকভাবে বিশ্লেষণ করে সেটি আসল বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে রিউমর স্ক্যানার।

এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে এটিকে ‘ফেক’ ও এআই-নির্মিত ভিডিও বলে দাবি করা হয়েছিল। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে ভিডিওটি আসল বলে চিহ্নিত হওয়ার পর জেলা জামায়াতের পক্ষ থেকে ভিডিওতে থাকা নারীকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি আসল, দাবি রিউমর স্ক্যানারের

আপডেট সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬