1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ মামলা, কারাদণ্ড ও ১.৬০ লাখ টাকা জরিমানা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ পৌর এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের কারাদণ্ড ও মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

অভিযানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা অনুযায়ী আরেকটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারা অনুযায়ী দায়ের করা আটটি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে দণ্ডবিধির ২৯২(ঙ) ধারা অনুযায়ী অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত।

অভিযান শেষে এনডিসি অনিরুদ্ধ দেব রায় জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ মামলা, কারাদণ্ড ও ১.৬০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬