1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে সদর মডেল থানার লক্ষীপুর বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নানি মোসা. হাসিনা বেগম (৫০), তার নাতনি মোসা. মীম (১৩) এবং হাসিনা বেগমের ভাতিজি মোসা. আশা (২৮)।

পরিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে হাসিনা বেগম বাড়ির ভেতরে ছাদে ওঠার জন্য লাগানো লোহার সিঁড়িতে হাত দেন। সিঁড়িটি আগে থেকেই বৈদ্যুতিক সংযোগে বিদ্যুতায়িত (আর্থিং) হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসে নাতনি মীম ও ভাতিজি আশা। তারা দুজনও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ বর্তমানে তাদের নিজ বাড়িতে রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

জসিম উদ্দীন জোসি
চাঁপাই নবাবগঞ্জ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬