তানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত ঘোষণা
আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত ও বাল্য বিবাহ এবং শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিস (এপি)এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সান্তালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ বাক্য পান করান তানোর উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত ওসি ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন, তানোর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারশেন রাজু উইলিয়াম রোজারিও।
কামারগাঁ ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণ পদক প্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের কর্মকর্তা কর্মচারীসহ উপকার ভোগী সদস্য সদস্যা ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিবিন্ন শ্রেনী পেশার সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ##
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ই ডিসেম্বর থেকে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভাকে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশু শ্রমে নিয়োজিত পরিবার গুলোকে আয় বৃদ্ধি মুলক কর্মকান্ড সম্পৃক্ত করে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে তানোর উপজেলাকে বিদ্যালয় থেকে ঝরে পড়া, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হলো।
তানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত ঘোষণা
বকুল হোসেন, রাজশাহী (তানোর) প্রতিনিধি:
‘আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের (এপি) সহযোগিতায় এ ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সান্তালনের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও।
এ ছাড়া কামারগাঁ ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি শিশুশ্রমে নিয়োজিত পরিবারের আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
এসব কার্যক্রমের ধারাবাহিকতায় তানোর উপজেলাকে বিদ্যালয় থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।





















