1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় জামতলী–বামিহাল–রাণীরহাট সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলার জামতলী–বামিহাল–রাণীরহাট সড়কের ০.০০ মিটার থেকে ৯০০০.০০ মিটার পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সোমবার (২১ জুলাই) ফলক উন্মোচনের মাধ্যমে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এই সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা প্রকাশ করেন। স্থানীয়রা দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিংড়ায় জামতলী–বামিহাল–রাণীরহাট সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬