1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে বুলবুলি খাতুন নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে একপর্যায়ে মো. আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত বুলবুলি খাতুন ও মো. আব্দুল্লাহ দম্পতির ঘরে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট সময় : ০৫:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬