শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ, বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন
গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে তারা বিচার কার্যক্রম বর্জন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালতে একটি মামলার শুনানি চলাকালে বিচারক সুজন মিয়ার ছুড়ে দেওয়া একটি পেপার ওয়েট নারী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার গায়ে লাগে। এতে তিনি আহত হন। ঘটনাটি আদালত অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিচার কার্যক্রম থেকে বিরত থেকে বার ভবনের সামনে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ




















