1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি মাসের টানা ভারী বর্ষণে আগাম শীতকালীন সবজির চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টির ফলে অনেক সবজি খেতে পানি জমে থাকায় গাছ ও চারা পচে যাচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কৃষক ও কৃষি-সংশ্লিষ্টরা।

উপজেলার জোয়ারিয়া, পাথারঘাটা, ডুমুরিয়া, তারাইল, গোপালপুরসহ বিভিন্ন এলাকায় আগাম বাজার ধরার লক্ষ্য নিয়ে বিস্তীর্ণ জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। ইতোমধ্যে পটল, বেগুন, শিম, করলাসহ কয়েকটি সবজির ফলন শুরু হয়েছে। এছাড়া শসা, বাঁধাকপি, ফুলকপি, বেগুনসহ আরও বেশ কয়েকটি সবজি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসার কথা ছিল। তবে অস্বাভাবিক বৃষ্টিপাত কৃষকদের সেই পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, লাভের আশায় আগাম সবজি চাষে বিনিয়োগ করলেও টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে গাছ নষ্ট হচ্ছে। অনেকেই দিন-রাত চেষ্টা করেও জমির পানি দ্রুত সরাতে পারছেন না। ফলে উৎপাদন ব্যয় বাড়লেও প্রত্যাশিত ফলনের সম্ভাবনা কমে যাচ্ছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের সবজির চাহিদা পূরণে টুঙ্গিপাড়ার কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এখানকার উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেলে জাতীয় বাজারে সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে এবং সবজির দামও বাড়তে পারে।

তবে কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় আংশিক ক্ষতি হলেও কৃষকদের দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সামগ্রিক উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তারা আশাবাদী।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় প্রায় ৭ হাজার ১১৫ হেক্টর জমিতে অন্তত ১২ ধরনের আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। এখন কৃষকদের প্রধান প্রত্যাশা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হবে, জমির পানি নেমে যাবে এবং তাদের পরিশ্রমের ফসল রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা

আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬