1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

মো. মোসেকুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল মতিন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বিদ্যালয়ের সামনে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে মান্দা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে দুজনই পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ মো. আব্দুল মতিনকে আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তি পালিয়ে যায়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে আব্দুল মতিনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে সাদা পলিথিনে রাখা ৪ পাতায় মোট ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটে ‘Tapentadol Tablets 100 mg’ লেখা ছিল। পাতাসহ উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন ১৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি মো. আব্দুল মতিন ও পলাতক আসামির বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬