1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা ব্যয়ে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার জনগুরুত্বপূর্ণ তিনটি আরসিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে পৌরসভার বৈলগ্রাম দক্ষিণপাড়ার সীমানায় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক (ইউএনও) শারমিন আরা, নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌরসভার সাবেক মেয়র ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আর এইচ নুরনবী প্রমুখ।
প্রকল্পে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রাম ওমরপুর থেকে তালোড়া সড়কে বিটুর বাড়ি পর্যন্ত ২০০ মিটার, বৈলগ্রাম ইউনুসের পুকুরপাড় থেকে কবরস্থান পর্যন্ত ৩৪০ মিটার এবং বৈলগ্রাম উত্তরপাড়া ওমরপুর থেকে তালোড়া সড়কের ফটিকের বাড়ি পর্যন্ত ২১০ মিটার আরসিসি রাস্তার ঢালাই কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬