1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ মিনি ট্রাক জব্দ

ফেনী প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৪

ফেনী সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বিজিবি। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
সোমবার (২৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পার করে আনা ভারতীয় শাড়ী ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল। পরে বিজিবির বিশেষ টহল দল অভিযানে চোরাচালানি পণ্য ও পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করার কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুবায়ের আল মুজাহিদ
ফেনী

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৮:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ মিনি ট্রাক জব্দ

আপডেট সময় : ০৭:৫৮:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬