1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৮

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান জানান, মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১২:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১২:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬