1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) যেকোনো সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং আইনের বিধানও পর্যালোচনা করা হয়েছে। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজেই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকেই নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

সিইসি আরও জানান, সংসদীয় অধিবেশনে উপস্থিতি বা অনুপস্থিতি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করবে না।

রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ সামনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিশন দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন পর্ব শেষ করতে চায়।

এদিকে সংসদীয় আসনসংক্রান্ত অন্যান্য কোনো বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।

তিনি জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি গুছিয়ে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০২:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

আপডেট সময় : ০৯:০২:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬