1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপিকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে প্রতিবাদী মানববন্ধন করেছে সনাতনী সমাজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে উপজেলার সর্বস্তরের সনাতনী সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়। সঞ্চালনা করেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়।
এসময় বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়সহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, শিবিরের একটি মিডিয়া সেলের মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননের উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তাদের দাবি, প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ছবি ও অবয়বের সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো মিল নেই; মাথা এক ব্যক্তির, আর শরীর অন্য ব্যক্তির।
বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সারাদিন সরকারি দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজে ব্যস্ত থাকেন। তাঁর জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এআই-নির্মিত ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের সনাতনী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

এআই দিয়ে প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬