1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পাঁচশ বছরের পুরোনো চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় পাঁচশ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) জোহরের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় মসজিদের দানবাক্স গুলো খুলে টাকা গণনা করা হয়। এদিকে দানবাক্স থেকে পাওয়া টাকা সন্ধ্যায় গননা শেষে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকার পাশাপাশি মানুষের দান করা গত ৬ মাসে হাঁস, মুরগী কবুতর, ছাগল, গরু, স্বর্ণ সহ বিভিন্ন দান সামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের ব্যাংক হিসাবে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা হয়েছে।
এ বিষয়ে চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান এ প্রতিনিধিকে বলেন, জোহরের নামাজের পর মসজিদ কমিটির সভাপতির উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছে। দানবাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়া ৬ মাসে বিভিন্ন দানসামগ্রী থেকে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা সহ মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি মো. আরিফুর রহমান এ প্রতিনিধিকে বলেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৭:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পাঁচশ বছরের পুরোনো চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে

আপডেট সময় : ০৪:১৭:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬