1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার কাহালুতে ট্রাক- পিকআপ সংর্ঘষে চারজন নিহত

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

বগুড়ায় ট্রাক- পিকআপ সংর্ঘষে ৪ জন নিহত
হয়েছেন।
শনিবার সকাল ১০ টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান(৫০)।তিনি পেশায় মাছ ব্যবসায়ী।নিহত চারজনেই পিকআপ চালক,হেলপার এবং যাত্রী।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। শনিবার সকাল ১০ টার দিকে মহাসড়কে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক হেলপারও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।
ওসি বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৯:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালুতে ট্রাক- পিকআপ সংর্ঘষে চারজন নিহত

আপডেট সময় : ০৮:৩৯:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬