1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো. রাগীব আহসান রাজু, হরিপুর প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া-তাজিগাঁও সড়কের দুই পাশে ১ হাজার ৮৪৪টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নেতৃবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর বরাদ্দের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
উদ্বোধন শেষে অতিথিরা সড়কের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের, সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম এবং শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

হরিপুরে ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬