1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, উন্নয়ন ও নদীভাঙন রোধে আশার আলো

মাদারীপুর প্রতিনিধি বেলায়েত হাওলাদার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনিসুর রহমান খোকন তালুকদার জুলাই আন্দোলন নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, “মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না।” তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এজিএস সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়দের প্রত্যাশা, আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকি কমবে এবং এলাকার মানুষের জানমাল ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, উন্নয়ন ও নদীভাঙন রোধে আশার আলো

আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬