1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকচিত্র প্রদর্শনীতে সম্মাননা পেলেন মাহফুজ কবির

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

শনিবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মাহফুজ কবির মুক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

প্রদর্শনীতে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের দুর্লভ আলোকচিত্র স্থান পায়। আন্দোলন, নির্যাতন, প্রতিরোধ এবং গণঅভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ ছবির মাধ্যমে তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করে।

আয়োজকদের মতে, প্রদর্শনীর উদ্দেশ্য ছিল সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আলোকচিত্র প্রদর্শনীতে সম্মাননা পেলেন মাহফুজ কবির

আপডেট সময় : ০৩:৩৯:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬