1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ করে কর্মক্ষম ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা এবং বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে “মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের সম্মানিত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি আতিকুর রহমান বাদল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমান।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক মোঃ সামসুল আলমসহ বগুড়া জেলার আওতাধীন লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও মানের ভিত্তিতে ক্যাটাগরিভিত্তিক পুরস্কারের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের কর্মক্ষম ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা প্রয়োজন। এ ক্ষেত্রে বগুড়া সিটি করপোরেশন ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৫:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬