1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের দুই সংবাদকর্মীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলা এবং তাদের পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর সাংবাদিক সমাজ। হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
​মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান।
​হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন— দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।
​মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক নগ্ন হস্তক্ষেপ। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ মামলার এজাহারনামীয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগের ও দুঃখজনক।
​বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।
​মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। তিনি বলেন, “সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশের পথ কখনোই রুদ্ধ করা যাবে না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— হামলায় জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অপরাধী এবং নেপথ্যের মদদদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।”
​মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, সিনিয়র সহ-সভাপতি ও রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী।
​এছাড়াও রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য: গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন ইব্রাহিম হোসেন সম্রাট। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন রাত ৯টার দিকে ক্যামেরাম্যান আবিরের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে সন্ত্রাসীরা তার মা, বোন ও ৯ বছরের ছোট ভাই আব্রাহামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী দুলাল, হীরা ও হেলালসহ ৯ জনকে আসামি করে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩২:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

আপডেট সময় : ০৯:৩২:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬