1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার (৫ আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা এবং উভয় দেশের সম্মতির ভিত্তিতে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এদিন বন্দরে আমদানি-রপ্তানি, পণ্য খালাসসহ কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫০:১২ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ০৪:৫০:১২ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬