1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি ঢল ঠেকাতে বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সে জন্য চট্টগ্রামের বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

শনিবার (৮ আগস্ট) বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে বন্যার দুর্ভোগ মোকাবিলা করতে না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে এ অঞ্চলের অনেক খাল অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালের দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সমস্যা সমাধানে খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, পাহাড়ি ঢলের পানি থেকে মানুষের বসতবাড়ি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

পরে মন্ত্রী বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৭:০১ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পাহাড়ি ঢল ঠেকাতে বাঁশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ১০:০৭:০১ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬