আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বগুড়া মহানগর বিএনপির দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ আছর বগুড়ায় আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, মরহুমা বেগম খালেদা জিয়াসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা, বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন চান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান তুহিনসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
























