1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, হুইপ ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন সাংবাদিকদের সামনে এসে রিজভী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন।’

তিনি বলেন, দলের সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কিছুক্ষণ আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

রিজভী আরও জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি অবহিত করার কথাও জানান বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩১:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ

আপডেট সময় : ০৮:৩১:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬