1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি আগস্ট মাসেই দুই দিনের দ্বিপক্ষীয় সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ২১ ও ২২ আগস্ট সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছে দিল্লি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে দিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার জন্য হোটেল খোঁজা হচ্ছে। সম্ভাব্য হোটেল হিসেবে তাজ, মানসিং ও মৌর্য শেরাটনের নাম আলোচনায় রয়েছে। যেকোনো সময় ঢাকা ও দিল্লি যৌথভাবে সফরের তারিখ ঘোষণা করতে পারে। তবে ২৮ আগস্টের পর সফর হওয়ার সম্ভাবনা কম।

সফরসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে প্রতিবেশী দেশ ভারতে তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, দুটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে—একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য।

রণধীর জয়সোয়াল বলেন, ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে।

ঢাকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তারেক রহমান তাঁর প্রথম ভারত সফরটি দ্বিপক্ষীয় সফর হিসেবে করতে আগ্রহী। এ কারণে দিল্লি ২১ ও ২২ আগস্ট সম্ভাব্য সময় প্রস্তাব করেছে। তবে ঢাকা এখনো এ সময়সূচি নিশ্চিত করেনি। প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির সঙ্গে সময় মিলিয়ে দেখা হচ্ছে।

সফরের সময়সূচি নির্ধারণে দুই দেশের শীর্ষ পর্যায়ের ব্যস্ততাও বিবেচনায় নেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চলতি মাসের শেষ দিকে বিদেশ সফরের কর্মসূচি রয়েছে। ফলে আগস্টের মধ্যেই সফর আয়োজনের বিষয়ে দিল্লির আগ্রহ রয়েছে।

এদিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে ঢাকা।

এ ছাড়া শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত চাওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গঙ্গার পানি, বাণিজ্য ও সীমান্ত ইস্যু

সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, নিরাপত্তা ও কানেক্টিভিটি।

চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তাই চুক্তি নবায়নের লক্ষ্যে যৌথ নদী কমিশনের বৈঠকের তারিখ নির্ধারণের বিষয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি, জ্বালানি খাতে সহযোগিতা, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং বিএসএফের মাধ্যমে জোরপূর্বক পুশইন বন্ধের বিষয়ও আলোচনার এজেন্ডায় থাকতে পারে।

দুই দেশের বাণিজ্য সহযোগিতাকেও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪০:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বর্তমানে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ধীরে ধীরে সরবরাহের পরিমাণ বাড়বে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পূর্ণ সক্ষমতায় উন্নীত করার আশা করা হচ্ছে। প্রতিদিন সর্বোচ্চ ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে৷ এর আগে সাগর উত্তাল থাকায় সামিটের এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়। পরিস্থিতির কারণে কার্গোটি সরিয়ে নেওয়া হয় এবং সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করে। সামিটের সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি বেড়ে যায়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরাও কম গ্যাসের চাপের কারণে রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েন। বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে ৫৫০ মিলিয়ন ঘনফুটে নেওয়া গেলে গ্যাস সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

আগস্টেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:৪০:১১ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬