1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ মিলনায়তনে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক সাফল্য, বিভিন্ন উদ্যোগ ও অর্জনের পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা সভায় অংশ নেবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বিভিন্ন খাতে বাস্তবায়িত উন্নয়নমূলক পদক্ষেপ এবং আগামী দিনে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো নিয়ে সভায় নীতিগত দিকনির্দেশনা আসতে পারে।

একই সঙ্গে সরকারের কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের মতামত ও প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকবে এই মতবিনিময় সভায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪১:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

আপডেট সময় : ০৪:৪১:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬