1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিইও ছাড়াই চলছে ১৫ বিমা কোম্পানি, সরাসরি হস্তক্ষেপ করবে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় মাসের বেশি সময় ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে দেশের অন্তত ১৫টি বিমা কোম্পানি। কোনো কোনো প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য রয়েছে। এতে নিয়ন্ত্রক সংস্থার বিধিমালা লঙ্ঘনের পাশাপাশি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা, জবাবদিহি ও সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

দীর্ঘদিন সিইও পদ শূন্য থাকা কোম্পানিগুলোর বিষয়ে এবার সরাসরি হস্তক্ষেপের উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পরিকল্পনা অনুযায়ী, ছয় মাসের মধ্যে নিয়মিত সিইও নিয়োগে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির কাছে আইডিআরের নিজস্ব প্রার্থী পুল থেকে দুজনের নাম পাঠানো হবে। এরপর পরিচালনা পর্ষদ ওই দুজনের মধ্য থেকে একজনকে নিয়োগের জন্য আইডিআরের কাছে প্রস্তাব করবে।

সম্প্রতি আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির বৈঠকে এ উদ্যোগের বিষয়টি উঠে আসে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, সিইও পদ দীর্ঘদিন শূন্য থাকার অন্যতম কারণ হিসেবে কোম্পানিগুলো প্রায়ই উপযুক্ত প্রার্থী না পাওয়ার কথা জানায়। আবার কোনো কোনো প্রতিষ্ঠান নিয়মিত সিইও নিয়োগ না করে ভারপ্রাপ্ত সিইও দিয়ে দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করছে।

আইডিআরের সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ বলেন, এর আগে আইডিআরের প্রার্থী পুল থেকে সিইও নিয়োগ দেওয়া হয়েছে। তবে বর্তমানে ওই পুলে উপযুক্ত কোনো প্রার্থী নেই।

এ কারণে নতুন করে সিইও প্রার্থী পুল তৈরি করছে নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য চলতি সপ্তাহেই যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে একটি সার্কুলার জারি করার পরিকল্পনা রয়েছে।

প্রার্থী পুলে থাকতে যা লাগবে

আইডিআরের প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, সিইও প্রার্থীকে বিমা খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো বিমা করপোরেশনে সিইও, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) অথবা মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে তিন বছরের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে।

তবে ডিএমডি পদে থাকা প্রার্থীদের ক্ষেত্রে নতুন শর্ত হিসেবে প্রধান কার্যালয়ে অন্তত এক বছরের প্রশাসনিক বা নন-ডেভেলপমেন্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আইডিআরের পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে সিইও প্রার্থী পুল তৈরির প্রক্রিয়া শেষ করা হবে। এরপর অক্টোবর থেকে যেসব কোম্পানির সিইও পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে নতুন নিয়োগব্যবস্থা কার্যকর করার কথা রয়েছে।

যেসব কোম্পানিতে সিইও নেই

কর্তৃপক্ষ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ছয় মাসের বেশি সময় ধরে সিইও ছাড়াই চলছে অন্তত ১৫টি বিমা কোম্পানি। এর মধ্যে জীবন বিমা কোম্পানির সংখ্যাই বেশি।

সিইও পদ শূন্য থাকা জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স।

নন-লাইফ বিমা কোম্পানির মধ্যে ইসলামী ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্সও সিইও ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে।

কেন গুরুত্বপূর্ণ সিইও পদ

একটি বিমা কোম্পানির দৈনন্দিন ব্যবস্থাপনা, ব্যবসায়িক সিদ্ধান্ত, আর্থিক শৃঙ্খলা এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে সিইও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে দীর্ঘ সময় পদটি শূন্য থাকলে কোম্পানির প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব পড়তে পারে।

বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সিইও দিয়ে কার্যক্রম চলছে, সেখানে নিয়মিত ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো নিয়েও প্রশ্ন উঠতে পারে।

আইডিআরের নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো দীর্ঘস্থায়ী সিইও শূন্যতা বন্ধ করা। নিয়ন্ত্রক সংস্থার পরিকল্পনা অনুযায়ী, উপযুক্ত প্রার্থী না পাওয়ার কারণে কোনো কোম্পানি যেন অনির্দিষ্টকাল সিইও পদ খালি রাখতে না পারে, সে জন্য বিকল্প নিয়োগব্যবস্থা চালু করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরে প্রার্থী পুল প্রস্তুত করা হবে এবং অক্টোবরে দীর্ঘদিন সিইও শূন্য থাকা কোম্পানিগুলোতে আনুষ্ঠানিক নিয়োগপ্রক্রিয়া শুরু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সিইও ছাড়াই চলছে ১৫ বিমা কোম্পানি, সরাসরি হস্তক্ষেপ করবে আইডিআরএ

আপডেট সময় : ০৫:০৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬