1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ২০ বোতল ভারতীয় ইসকাফ উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৬

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে উপজেলার আবাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নজরুল শাহর ইটভাটা থেকে মোঃ রফিকুল ইসলাম (৫২), পিতা—আমির উদ্দিন, সাং—পত্নীতলা (আবাদিয়াপাড়া), থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (ESkuf) উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, ১৯ আগস্ট ২০২৬ তারিখে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কাম্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

পত্নীতলায় ২০ বোতল ভারতীয় ইসকাফ উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৪:১৫:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬