1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো বিশেষ দিনে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করলে একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা যায়, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়।

তারা বলেন, ভবিষ্যতেও মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬