1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা

বাদল শেখ, নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে কিশোরী ও তাদের পরিবারের ওপর নানা ধরনের সামাজিক, শারীরিক ও মানসিক নেতিবাচক প্রভাব পড়ে। বাল্যবিবাহ বন্ধে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, বিবাহ নিবন্ধক (কাজী) এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধক (কাজী)গণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইন মেনে চলা এবং পরিবার ও সমাজের মধ্যে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়; এ জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

সভায় আরও বলা হয়, কোথাও বাল্যবিবাহের আয়োজন করা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও কাজীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মুকসুদপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৮:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা

আপডেট সময় : ১২:৪৮:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬